জাতীয়

লাখ টাকা পুরস্কার! অবৈধ জ্বালানি মজুতকারীর তথ্য দিলেই মিলবে বড় অঙ্কের অর্থ

অবৈধভাবে জ্বালানি মজুত বা পাচার হচ্ছে এমন তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও নজরদারি জোরদার করতে সরকার জনসম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করছে। এর অংশ হিসেবেই তথ্যদাতাদের এই আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুত বা পাচারের নির্ভরযোগ্য তথ্য স্থানীয় প্রশাসনের কাছে সরবরাহ করে, তবে যাচাই-বাছাই শেষে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয়ও সম্পূর্ণ গোপন রাখা হবে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও সরবরাহ সংকটের সুযোগে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে সরকারি পর্যবেক্ষণে উঠে এসেছে। তারা নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে গোপনে মজুত রেখে বেশি দামে বিক্রি করছে। এই পরিস্থিতিতে উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মজুত ও পাচারচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম আরও কার্যকর করতে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পুরস্কারের অর্থ প্রদান প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সম্পন্ন হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button