জাতীয়

সার বিক্রয় বন্ধের হুমকি! কৃষকদের মাথায় হাত, দাম বাড়ার আশঙ্কা!

নীতিমালা ২০২৫-কে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সারাদেশে সার বিক্রি সহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার অবিলম্বে এই নীতি বাতিল না করলে কৃষকদের কাছে সার বিক্রি বন্ধ করে দেওয়া হবে।

বিএফএ নেতৃবৃন্দ জানান, তারা কৃষিমন্ত্রীর কাছে একাধিকবার লিখিতভাবে নীতিমালা ২০২৫ স্থগিত করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রাখার এবং অংশীদারদের মতামত নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলার এ দাবিতে মানববন্ধনও করেন।

সংগঠনের মতে, এই জনস্বার্থবিরোধী নীতিমালা পাশ হলে দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা তাদের ব্যবসায় বিনিয়োগ করা কোটি কোটি টাকা হারাতে বসবেন এবং বেকার হয়ে যাবেন। এতে কৃষি খাতে বিরাট বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। জ্বালানি তেলের সংকটের এই সময়ে সার সংকট দেখা দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button