চট্টগ্রাম বিভাগ

ডিজেল সংকটে ৩০ হাজার হেক্টর জমির ধানচাষ মুহূর্তেই শেষ? জানলে চমকে যাবেন!

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ ডিজেল সংকটের মুখে পড়েছে ইরি-বোরো ধানচাষিরা। জ্বালানি সংকটে হাজার হাজার কৃষক সময়মতো সেচ দিতে না পারায় প্রায় ৩০ হাজার হেক্টর জমির তরুণ ফসল এখন চরম ঝুঁকির মুখে। পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির, সবুজ ধানের চারাগুলো মরে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু মজুতদার কৃত্রিম সংকট তৈরি করে বাজারে ডিজেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার হাজার হাজার কৃষক।

এই সংকট দীর্ঘস্থায়ী হলে জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ। কারণ দেশের খাদ্য চাহিদার বড় অংশই আসে ইরি-বোরো ধান থেকে। দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করা ও বাজার তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ইরি-বোরো ধান সেচনির্ভর ফসল, এই শেষ সময়ে পানি না পেলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানিয়েছেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসন মাঠে নেমেছে এবং অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ভোগান্তি কমাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button