জাতীয়

ঈদে ঘরে ফেরা মানুষের স্বজন হারানোর প্রতিযোগিতা! যা বলছে পরিসংখ্যান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা এবং কর্মস্থলে ফেরার পথে সড়ক, রেল ও নৌ-পথে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী, এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানী ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংগঠনটির তথ্যমতে, ঈদযাত্রা শুরুর দিন থেকে কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১০৪৬ জন আহত হয়েছেন। বিগত বছরে একই সময়ে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত, যা মোট নিহতের ৩৮.৪৬ শতাংশ। এছাড়া, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকারের নতুন হলেও সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা বেড়েছে।” তিনি দুর্ঘটনা প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ চালক তৈরি এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button