আন্তর্জাতিক
লেবাননে ভয়াবহ হামলা! ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ৬, গুরুতর আহত ৩

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলা এবং একটি দুর্ঘটনায় ইসরাইলি বাহিনীর ৬ সেনা আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক তিনটি ঘটনায় এই সেনারা আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজন ট্যাংক-বিধ্বংসী হামলায়, তিনজন ড্রোন হামলায় এবং একজন অভিযান পরিচালনার সময় দুর্ঘটনায় আহত হয়েছেন। এদিকে, এই উত্তেজনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের সামরিক আগ্রাসন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নর্দার্ন কমান্ড থেকে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, হিজবুল্লাহর একটানা রকেট হামলা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





