জাতীয়
হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন হেফাজত মহাসচিবের স্ত্রী! জানাজা কোথায়?

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিণী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাত সাড়ে ৪টায় শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার প্রত্যেক ছেলে আলেম ও হাফেজে কুরআন। মরহুমার ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীসহ বিভিন্ন ইসলামি সংগঠন ও দল গভীর শোক প্রকাশ করেছেন। বাদ জোহর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।





