তালগাছ উজাড় হওয়ায় দেশজুড়ে চরম আতঙ্কের খবর! যা ঘটছে তা জানলে চমকে যাবেন

এক সময়ের গ্রামবাংলার পরিচিতি বহনকারী তালগাছ প্রায় বিলুপ্তির পথে। এর ফলে দেশজুড়ে বাড়ছে বজ্রপাত, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। শুধু তাই নয়, বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস হচ্ছে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নান্দনিকতাও হারাচ্ছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তালগাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময় রাস্তার ধারে, পুকুরপাড়ে এবং বাড়ির আঙিনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো এখন আর তেমন চোখে পড়ে না। কৃষিজমি সম্প্রসারণ, অপরিকল্পিতভাবে তালগাছ নিধন এবং নতুন গাছ রোপণে অনীহার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর জানান, তালগাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি বজ্রপাত প্রতিরোধের একটি প্রাকৃতিক ঢাল হিসেবেও কাজ করে। তালগাছ কমে যাওয়ায় বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনা বাড়ছে। তিনি আরও বলেন, বাবুই পাখির আবাসস্থল ধ্বংস হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।
এছাড়াও, তাল ফল ও গাছ অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। তালের রসে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। তালের গুড়, পায়েস, পিঠা এবং তালপাতা দিয়ে তৈরি পাটি, চাটাই, মাদুর, হাতপাখা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাদ্য ও কুটিরশিল্পের অংশ। পরিবেশবিদরা মনে করেন, তালগাছ হারিয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, বাবুই পাখির আবাসস্থল বিলুপ্ত হবে এবং গ্রামবাংলার অনন্য নান্দনিকতাও ম্লান হয়ে যাবে।





