বিএনপি

গণভোটের রায় বদলাতে চান সরকার! ডাকসু ভিপির কঠোর হুঁশিয়ারিতে তোলপাড়!

গণভোটের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে প্রত্যাখ্যানের দুঃসাহস সরকার দেখাবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন, যা রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ‘প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করে প্রত্যাখ্যানের চেষ্টা করছে। এটি জাতির সঙ্গে স্পষ্ট তামাশা ও প্রতারণা।’ তিনি অবিলম্বে গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো টালবাহানা ছাড়াই পাসের দাবি জানান।

সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেন, ‘জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।’

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন যে, সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই। বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেখানে আছে সেভাবেই পাসের সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে এবং আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে।

এই ঘটনা জনগণের রায় এবং সরকারের পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button