মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু? ট্রাম্পের বড় পরিকল্পনা ফাঁস!

ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে এবার স্থল অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরান থেকে প্রায় ১,০০০ পাউন্ড (৪৫৪ কেজি) ইউরেনিয়াম জব্দ করতে সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। এই অভিযানের জন্য মার্কিন বাহিনীকে সম্ভবত কয়েক দিন বা তারও বেশি সময়ের জন্য দেশটির ভেতরে অবস্থান করতে হতে পারে। তবে, মার্কিন প্রেসিডেন্ট এই অভিযান পরিচালনা করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যদিও কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট এই পরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব রাখছেন, কারণ এটি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার তার মূল লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, পেন্টাগনের যেকোনো প্রস্তুতির অর্থ এই নয় যে প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প নিজেও সম্প্রতি বলেছেন, পরমাণু অস্ত্রের বিষয়ে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের দাবি মানতে হবে, নইলে ‘ইরান নামে কোনো দেশ থাকবে না’।





