রাজনীতি

গণভোটের আইন শেষ! সংসদে যাচ্ছে না, তবে কেন?

সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় সেটি আর বিল আকারে সংসদে উত্থাপনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং এর অধীনে ভবিষ্যতে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই আইন হিসেবে এটি পাস করার আর আবশ্যকতা নেই। তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সরাসরি পাসের সিদ্ধান্ত হয়েছে, কিছু সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হবে।

এদিকে, এই ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা বৈঠকে জামায়াতে ইসলামী বেশ কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। গণভোট, মানবাধিকার কমিশন ও বিচারবিভাগ পৃথকীকরণসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দেওয়া হয়েছে বলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button