মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল: তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, জানলে চমকে যাবেন!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে আবারও জ্বালানির দামে বড় ধাক্কা দিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই তেলের দাম প্রতি ব্যারেল ১১৬ ডলার ছাড়িয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে এই পর্যায়ে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি এই দাম মাত্র ৭২ ডলারের কাছাকাছি ছিল। ১৯ মার্চ তা সর্বোচ্চ ১১৮ ডলারে উঠেছিল। এরপর কিছুটা স্থিতিশীলতা এলেও শুক্রবার তা ১১২ ডলারের নিচে নেমে আসে, যা যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এই দামের উল্লম্ফনের পেছনে ইরানের পার্লামেন্ট স্পিকারের দেওয়া হুমকি বড় ভূমিকা রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার বিরুদ্ধে ইরানকে প্রস্তুত থাকার কথা জানিয়ে বলেছেন, মার্কিন সেনা এলে তাদের ‘আগুনে পুড়িয়ে দেওয়া’ হবে এবং আঞ্চলিক মিত্রদেরও ‘শাস্তি’ দেওয়া হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





