জাতীয়

অবশেষে গ্রেপ্তার ডিএফআইয়ের সাবেক কর্মকর্তা, যা ঘটল রাতে!

অবশেষে গ্রেপ্তার হয়েছেন ১/১১ সরকারের সময় ডিজিএফআইয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মোঃ আফজাল নাছের (৬১)। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তার বাসা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ কিংবা কোন মামলায় তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জানা গেছে, মোঃ আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সামরিক বাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন, যা ১/১১ সরকারের সময়কাল হিসেবে পরিচিত।

এ ঘটনায় বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button