চট্টগ্রাম বিভাগ
রোহিঙ্গাদের গোপন শেল্টার থেকে যা উদ্ধার হলো! আতঙ্কে ক্যাম্পবাসী

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ইস্টে র্যাব-১৫-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র্যাব-১৫ এর সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৮ ইস্টের বি/৬৬ ব্লকে এই অভিযান পরিচালনা করে।
‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের সেল্টারে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পাইপগান, ২ রাউন্ড পাইপগানের গুলি, আনুমানিক ৫-৭ জোড়া এআরএ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





