আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধaba, ইসরাইলের বাজেটে যা বাড়ল… জানলে চমকে উঠবেন!

ইসরাইলের পার্লামেন্ট নেসেট ২০২৬ সালের জাতীয় বাজেট অনুমোদন করেছে। এই অনুমোদন এমন এক সময়ে এলো যখন দেশটি ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত। নতুন বাজেটে সামরিক খাতে বরাদ্দ বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে। আনুমানিক ২৪৫ বিলিয়ন ডলারের এই বাজেটে ৪৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ সামরিক খাতেই বরাদ্দ করা হয়েছে, যা পূর্বের তুলনায় ১০ বিলিয়ন ডলার বেশি।
উল্লেখ্য, ২০২৩ সালে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগে পাস হওয়া বাজেটের তুলনায় এবার সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি। বাজেট পাসের পূর্বে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ঘটনাকে ইসরাইলের জন্য একটি ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।





