খেলা

বড় চমক! পাকিস্তান সিরিজে দর্শক তানজিম সাকিব ফিরছেন নতুন রূপে, জানলে অবাক হবেন

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং সবশেষ পাকিস্তান সিরিজে খেলতে পারেননি তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে, চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি। তার প্রত্যাশা, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তানজিম সাকিব জানিয়েছেন, “এখন আমি ৭০-৮০ শতাংশ ফিটনেস নিয়ে বোলিং করছি। আগামী কয়েকটা সেশনের পর আশা করি শতভাগ দিয়ে বোলিং করতে পারব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এপ্রিলেই মাঠে ফিরতে পারব।”

তার এই সুস্থ হয়ে ওঠা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে। আগামী ১৭ এপ্রিল থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এই সিরিজে তানজিম সাকিবের উপস্থিতি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সিরিজটির প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button