আন্তর্জাতিক

ইরানের নতুন নেতা কোথায়? জনসমক্ষে না আসায় বাড়ছে রহস্য!

ইরানের সর্বোচ্চ নেতার ভোল পাল্টেছে। সম্প্রতি মোজতবা খামেনির নামে একটি নতুন বার্তা প্রকাশিত হয়েছে, যা দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এই ঘটনা দেশটিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বার্তাটিতে মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের ধর্মীয় নেতা ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়।

তবে, দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনির জনসমক্ষে না আসা নানা গুঞ্জন সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন। অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না। এই রহস্যময় পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button