আন্তর্জাতিক

ইস্পাহানে বিশ্ববিদ্যালয়ে হামলা! যুক্তরাষ্ট্র-ইসরাইলের পর রাতে যা ঘটল…

ইরানের ইস্পাহান শহরে অবস্থিত অন্যতম সেরা বিদ্যাপীঠ ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস। তবে এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এর আগে গত শনিবার ভোরে তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও একই ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার পর ইরান জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button