আন্তর্জাতিক
ইরানের হামলায় শিল্পাঞ্চল কি ধ্বংস? জানা গেল চাঞ্চল্যকর তথ্য!

ইসরাইলের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া শিল্পাঞ্চল থেকে কোনো রকম বিপজ্জনক রাসায়নিক ছড়ায়নি। রোববার ইসরাইলের বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে এই হামলা চালানো হয়েছিল। দেশটির পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে এবং সেখানে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি। এই ঘটনার পর ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, হামলার পর প্রাথমিকভাবে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। শিল্পাঞ্চলে এই হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।





