খেলা

শিরোপা ধরে রাখার মিশনে কঠিন পরীক্ষা, নেপালের সামনে সুলিভান ব্রাদার্স!

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে খেলছে বাংলাদেশ। বাংলাদেশ ২০২৪ সালে এই টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছিল, সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছিল। এবার সেমিফাইনালেই দুদল মুখোমুখি হচ্ছে। আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পাশাপাশি পুরো টুর্নামেন্ট জিততে চান যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভান।

সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে ডেকলান সুলিভান বলেন, “একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সতেজ করে নেওয়া ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।” ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার ভারতের বিপক্ষে গত ম্যাচে রক্ষণভাগের কিছু ভুলের সমাধান দিতে পারেন।

অন্যদিকে, টুর্নামেন্টে জয়ের ব্যাপারে আশাবাদী মিডফিল্ডার ইব্রাহীম হাসিব নেওয়াজ। ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হারশাম এফসির এই খেলোয়াড় জানিয়েছেন, তারা সময়টা উপভোগ করছেন। গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য এখনই শিরোপা নিয়ে ভাবছেন না, তার পুরো মনোযোগ সেমিফাইনালে নেপালকে হারানোর দিকে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানোর পর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button