রাজশাহী বিভাগ

গোপন সংবাদের ভিত্তিতে যা ঘটল চাটমোহরে! বিশাল তেল ভান্ডার জব্দ, দুই ব্যবসায়ী আটক

পাবনার চাটমোহরে ২ হাজার ৫শ’ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেওয়া হয়।

রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন বোঝাই ১২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করে চাটমোহর থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া তেলের মালিক জারদিস মোড় এলাকার লিটন এবং চিনাভাতকুর এলাকার মুকুল হোসেন। তারা বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা বললেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত তেল মথুরাপুর বাজারে প্রকাশ্য বিক্রি করে দেন। ইউএনও জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button