রংপুর বিভাগ

ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল! জ্বালানি সংকট কি কাটবে?

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এরই অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান আসছে বাংলাদেশে। শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা পাম্পিং শেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পুরোপুরি পৌঁছাবে।

এর আগে গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পৌঁছায়। একইভাবে ১১ মার্চও আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়। পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, চলতি মাসে এটি তৃতীয় দফার সরবরাহ। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে ডিজেল পাম্পিং করা হচ্ছে।

চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে দুই দফায় মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। তৃতীয় দফার ৭ হাজার মেট্রিক টন যোগ হলে এই মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়াবে ১৭ হাজার মেট্রিক টন। এই অতিরিক্ত ডিজেল দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button