রংপুর বিভাগ

তেল লরিতে এই যুবকদের দেখে যা ঘটল, শুনলে চমকে যাবেন!

নীলফামারীতে তেল চুরির সময় হাতেনাতে ধরা পড়া তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)। তারা তেলের লরির চালক, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে এই দণ্ড দেওয়া হয়েছে। রাত আনুমানিক ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button