খেলা

বেন স্টোকসের যা হলো! লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তারকা ক্রিকেটার

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস রহস্যজনক এক ইনজুরির কারণে কাউন্টি মৌসুমের শুরু থেকেই ছিটকে গেছেন। ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় নেট বোলারের একটি বল তার মুখে লাগে, যার ফলে তার মুখের হাড় ভেঙে যায়। এই আঘাতের গভীরতা এতটাই বেশি যে, তিনি কাউন্টি মৌসুমের শুরুতেও মাঠে নামতে পারবেন না। তার দল ডারহাম এই তথ্য নিশ্চিত করেছে।

সবশেষ অ্যাশেজ সিরিজের পর থেকে তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। চলছিল কাউন্টি মৌসুমের জন্য প্রস্তুতি। কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়েই এই মারাত্মক ইনজুরিতে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, আগামী মে মাস পর্যন্ত তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে ক্রিকেট মৌসুম শুরু হওয়ার কথা। তার আগে এই ইনজুরি তারকা ক্রিকেটারের জন্য এক বড় ধাক্কা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button