আন্তর্জাতিক

ইরাণে হামলা, এবার লক্ষ্যবস্তু মার্কিন বিশ্ববিদ্যালয়! বিশ্বজুড়ে তোলপাড়

ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পরপর দুটি বিমান হামলার ঘটনার পর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলার প্রতিশোধ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। রোববার এই ঘটনা ঘটে, যা এই সপ্তাহে একই প্রতিষ্ঠানে দ্বিতীয় হামলা।

ইসফাহান প্রাদেশিক প্রশাসনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপপ্রধান আকবর সালেহি জানিয়েছেন, হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত চারজন কর্মী আহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবারও একই বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার জবাব হিসেবে তারা আঞ্চলিক মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button