গ্রেপ্তারের পর হত্যা মামলার আসামির মুখেই শুনুন রোমহর্ষক ঘটনার বর্ণনা!

র্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর নতুন মোড় নিল ঘটনা। পুলিশের হেফাজতে থাকাকালীন সময়েই নিজের ওপর হওয়া এক মর্মান্তিক অপহরণের ঘটনা বর্ণনা করে মামলা দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।
জানা গেছে, শুক্রবার দুপুরে র্যাব কর্মকর্তা হত্যায় জড়িত সন্দেহে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের সহযোগী দেলোয়ার হোসাইন ও মো. সোহেলকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে ওমর ফারুক নামে একজনকে সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে থাকাকালীন সময়েই দেলোয়ার হোসাইন নিজের অপহরণের ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষের কয়েকজনের নামে মামলা রুজু করেন। মামলার অভিযোগে বলা হয়, তিনি ও তার বন্ধু মোটরসাইকেলে করে চট্টগ্রামে যাওয়ার সময় ছিন্নমূল বাজারে দুষ্কৃতিকারীরা তাদের অপহরণ করে। মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের দুটি মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে।
তবে, গ্রেপ্তার থাকা অবস্থায় হত্যা মামলার আসামির কাছ থেকে কিভাবে অপহরণের মামলা নেওয়া হলো, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, আসামি হলেও তার আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আছে। তিনি আরও জানান, মামলা গ্রহণের পরে তারা জানতে পারেন যে দেলোয়ার ও তার সঙ্গী র্যাব কর্মকর্তা হত্যার সন্দেহভাজন আসামি।





