জাতীয়
অবশেষে নতুন প্রক্টর কে? যা ঘটল জবিতে!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন। সোমবার, ৩০ মার্চ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। পূর্বে এই পদে থাকা ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে পদ থেকে অব্যাহতি নিয়েছেন। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও সুবিধা পাবেন।





