আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরাইলের কারখানায় যা ঘটল, আতঙ্কে লাখো মানুষ!

ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার কাছে নিওত হোভাব শিল্পাঞ্চলে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নিওত হোভাব শিল্পাঞ্চলটি বিরশেবা শহর থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত। এই হামলায় এখন পর্যন্ত একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিওত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং সব জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ কারখানায় থাকা বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button