খুলনা বিভাগ

চাঁদাবাজির মামলায় ৩ জনের ৫ বছর কারাদণ্ড: একজন এখনো পলাতক!

গোপালগঞ্জে চাঁদাবাজির মামলায় তিনজনকে ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। একই সঙ্গে অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই রায়ে জনমনে স্বস্তি নেমে এসেছে। তবে, সাজাপ্রাপ্ত আসামিদের একজন এখনো পলাতক থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রোববার দুপুরে গোপালগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল, এস.এম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ ও আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ। এদের মধ্যে মেহেদী হাসান রাসেল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ মার্চ কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ী গ্রামে এস.এস মেটালের ম্যানেজার আজিজুল ইসলাম মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। এ ঘটনায় আজিজুল ইসলাম মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত এই রায় প্রদান করেন।

উল্লেখ্য, এই মেহেদী হাসান রাসেল এর আগেও একাধিক চাঁদাবাজির মামলায় অভিযুক্ত এবং পুলিশের হাতে আটক হয়েছিলেন। জামিনে বেরিয়ে এসে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। তার পলাতক থাকা এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, এই রায় কি আদৌ কার্যকর হবে?

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button