হঠাৎ যা ঘটল বিশ্ববাজারে? স্বর্ণের দামে বিশাল পতন, স্বস্তিতে ক্রেতারা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। রেকর্ড ৫ হাজার ৫০০ ডলারের শিখর থেকে নেমে এটি বর্তমানে ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে স্বর্ণের বাজারে সুবাতাস বইছে, যেখানে গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রায় ৩ হাজার ২০০ টাকা কমেছে। এই দরপতনের পর দেশটিতে জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন। বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানান, দাম কমার পর বর্তমানে বাজারে তরুণ ও নতুন ক্রেতারাও ভিড় করছেন, যা বিনিয়োগের জন্য সেরা সুযোগ বলে মনে করছেন তারা।





