অর্থনীতি

রেমিট্যান্স পাঠিয়ে যা পেলেন ২ গ্রাহক, জানলে অবাক হবেন!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম মোটর সাইকেল পেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন। এছাড়া ২০তম মোটর সাইকেল জিতে নিয়েছেন ফেনী শাখার সেলফিন গ্রাহক মোঃ জিয়াউল হক। দুইজনই প্রবাসী স্বজনদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করে এই পুরস্কার পেয়েছেন।

রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এক ডিজিটাল র‌্যাফেল ড্র-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ এই আয়োজনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোঃ মোতাহার হোসেন মোল্লা এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে এই বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর অধীনে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button