রাজশাহী বিভাগ

সীমান্তে কড়া পাহারা! হঠাৎ বিজিবির পদক্ষেপে যা হচ্ছে রাজশাহীতে?

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় রাজশাহীতে অবৈধভাবে তেল মজুদ ও পাচার রোধে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার থেকে জেলার সীমান্ত এলাকায় অবস্থিত ১২টি ফিলিং স্টেশন ও তিনটি অয়েল ডিপোতে বিশেষ তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে জ্বালানি তেলের মূল্য বেশি হওয়ায় একটি অসাধু চক্র দেশের এই সংকটকালে মজুদের পাশাপাশি সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। এ অবস্থায় পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন অয়েল ডিপো এবং ১২টি ফিলিং স্টেশনে বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। এমনকি পদ্মার চরেও বিজিবি টহল বাড়ানো হয়েছে। তিনটি ডিপোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button