আন্তর্জাতিক
ইরানের গোপন আস্তানায় ইসরাইলের ভয়ংকর হামলা, কেঁপে উঠলো তেহরান!

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, চলমান যুদ্ধের মধ্যেই ইরানের একাধিক কমান্ড সেন্টারে তারা ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে। আইডিএফ-এর ভাষ্যমতে, এই হামলার প্রতিক্রিয়ায় ইরান গত কয়েকদিন ধরে তাদের নিরাপত্তা-সংক্রান্ত প্রধান কার্যালয়গুলোকে ভ্রাম্যমাণ অবকাঠামোতে সরিয়ে নিচ্ছে। গতকাল তেহরানে ইসরাইলি বিমানবাহিনী এক জোরালো হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের বেশ কয়েকটি অস্থায়ী প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় এবং সেখানে বোমাবর্ষণ করা হয়। আইডিএফ-এর দাবি, হামলার সময় এই অস্থায়ী ঘাঁটিগুলো থেকেই ইরানের কমান্ডাররা সামরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।





