আন্তর্জাতিক
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াল হামলা! যা ঘটল রাতে…

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, ‘ডেনা’ জাহাজ ডুবিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ ইরানের কাছাকাছি এলে উপকূল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ‘ডেনা’র নিহতদের প্রতিশোধ নেওয়া হবে। এর আগে ইরান দাবি করেছিল, তারা ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে লক্ষ্যবস্তু করেছে এবং সেটিকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





