আন্তর্জাতিক

ইরানে হঠাৎ ধরা খেল ৩৫ জন! আসল কারণ জানলে চমকে যাবেন

ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে অবৈধভাবে সামরিক স্থাপনার ছবি তোলা ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় হিসেবে দেখছে ইরানি কর্তৃপক্ষ।

তাসনিম বার্তা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে সংবেদনশীল ও সামরিক স্থাপনার ছবি বা ভিডিও ধারণ এবং ‘শত্রুভাবাপন্ন’ গণমাধ্যমের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আরও ১৯ জনকে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে। এই ঘটনা দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button