আন্তর্জাতিক

সৌদির আকাশে যা ঘটল… মার্কিন ‘ফ্লাইং রাডার’ বিমান ধ্বংস, আহত ১২ সেনা!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘ফ্লাইং রাডার’ বিমান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এছাড়াও, এই হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং একাধিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হওয়া বিমানটি একটি ই–৩ সেন্ট্রি বিমান, যা আকাশভিত্তিক সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়।

দ্য ওয়ালস্ট্রিট জার্নালের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বর্তমানে মাত্র ১৬টি ই–৩ সেন্ট্রি বিমান সক্রিয় রয়েছে। প্রতিটি ই–৩ সেন্ট্রি বিমান তৈরি করতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হয়ে থাকে। এই বিমান যুদ্ধক্ষেত্রে কমান্ডারদের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে এবং হুমকি প্রতিহত করার গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে সহায়তা করে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button