আন্তর্জাতিক

ইরানের নির্ভুল নিশানায় কাঁপছে মার্কিন ঘাঁটি! প্রাণ বাঁচাতে পালাচ্ছেন সেনারা?

মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রাণ বাঁচাতে মার্কিন সেনারা তাদের ঘাঁটি ছেড়ে হোটেল এবং অফিস স্পেসে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের হামলার আশঙ্কায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে।

ওপেন-সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিনজের তথ্যমতে, ইরান মোট ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কিছু মার্কিন স্যাটেলাইট সংস্থা হামলার চিত্র প্রকাশে ১৪ দিন পর্যন্ত বিলম্ব করেছে, ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, লাগাতার হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা ১৩টি মার্কিন ঘাঁটির অনেকগুলোই প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

বিশেষ করে কুয়েতের আলি আল সালেম ঘাঁটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, যেখানে ২৩ বার আক্রমণ করা হয়েছে। এছাড়া ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুহরিংয়ে যথাক্রমে ১৭টি ও ছয়টি হামলা হয়েছে। স্যাটেলাইট ছবিতে এসব ঘাঁটির হ্যাঙ্গার, যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট সরঞ্জাম এবং জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত দেখা গেছে।

ইরানের এই হামলায় যুক্ত হয়েছে তাদের সবচেয়ে উন্নত খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্র। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরুতেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থাড রাডার ও এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button