ইরানের নতুন হামলা: যা ঘটল রাতে, জানলে চমকে যাবেন!

ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর (আইআরজিসি) নতুন করে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি সূত্রে জানা গেছে, এই ধাপে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
‘সানডে ডন’ বা ‘রবিবার ভোর’ নামে পরিচিত এই বহুমুখী অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে। আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ‘আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার’-এ হামলা করাই এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
এছাড়াও, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর ‘গোপন আস্তানা’ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এর সুদূরপ্রসারী প্রভাব কী হতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।





