আন্তর্জাতিক
ইরানে কি চলছে? দুই হাজার ছাড়াল নিহতের সংখ্যা, শিশুদের প্রাণহানি বাড়ছেই!

চলমান মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাতের দ্বিতীয় মাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৭৬ জনে। এই বিপুল সংখ্যক নিহতের মধ্যে রয়েছে ২১৬ জন নিষ্পাপ শিশু, যা এই আক্রমণকে আরও মর্মান্তিক করে তুলেছে। আহত হয়েছেন মোট ২৬,৫০০ জন, যাদের মধ্যে ১,৭৬৭ জন শিশু। শুধু মানব জীবনই নয়, স্বাস্থ্যখাতও বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। দেশজুড়ে ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।





