রাজনীতি

১৩৩ অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত? যা ঘটছে संसद-এ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, অধ্যাদেশগুলো যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির একটি বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন যে, ২৪টি অধ্যাদেশ নিয়ে এখনো সদস্যদের মধ্যে ঐকমত্য হয়নি। এই অধ্যাদেশগুলো নিয়েই আজ বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রায় ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশন শেষে রাতেই অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button