যুক্তরাষ্ট্রে ভয়ংকর ১০ বাংলাদেশি গ্রেপ্তার! জানলে চমকে উঠবেন

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ভয়াবহ অপরাধে জড়িত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, ডাকাতি-ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার পূরণে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার পূরণে পরিচালিত এই বিশেষ অভিযানে আটক হওয়া বাংলাদেশিদের ‘খারাপের চেয়েও খারাপ’ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। গত এক বছরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ৫৬ হাজার জন গুরুতর অপরাধী।
গ্রেপ্তারকৃত ১০ বাংলাদেশির মধ্যে মাহতাবউদ্দিন আহমেদ, নেওয়াজ খান, কাজী আবু সাঈদ, শাহেদ হাসান, মোহাম্মদ আহমেদ, এমডি হোসেন, কনক পারভেজ, শাহরিয়ার আবির, আলমগীর চৌধুরী এবং ইশতিয়াক রাফি রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, যৌন অপরাধ, প্রতারণা, চুরি, অস্ত্র ও ক্রেডিট কার্ড জালিয়াতির মতো নানা অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনা দেশটিতে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই গ্রেপ্তার অভিযান অদূর ভবিষ্যতে অবৈধ অভিবাসী সংক্রান্ত মার্কিন নীতিতে আরও কঠোর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।





