আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় কাঁপছে বিশ্ব! দুই বৃহৎ অ্যালুমিনিয়াম কারখানা ধ্বংস হওয়ার উপক্রম!

মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার পেছনে ইরানকে দায়ী করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ)-এর প্রধান কারখানা ভয়াবহ হামলার শিকার হয়েছে। এই হামলায় কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

একই সময়ে বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ কারখানাও হামলার শিকার হয়। এটিও বিশ্বের অন্যতম বড় অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষত্তির খবর পাওয়া গেছে। কুয়েতেও বড় ধরনের হামলা হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এই হামলায় ব্যাপক ক্ষতি হওয়ায় বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই হামলাগুলোর ফলে বিশ্বজুড়ে অ্যালুমিনিয়াম সরবরাহ এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button