বিএনপি

অবশেষে যা চাইল সরকারি কর্মচারীরা… পে স্কেলে তোলপাড়!

দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন এবং পে স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন করেছেন। দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে তারা চিঠিতে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে, কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে চান। সংগঠনটির উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়ন, সার্ভিস বেনিফিটসহ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পদোন্নতির পথ সুগম করা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button