পরীক্ষা কক্ষেও মিলবে না রেহাই! সিসিটিভি বসছে সবখানে, যা ঘটছে এবার

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে সরকার কঠোর হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলির প্রতিটি কক্ষে ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে মোট ১১ দফা বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল রয়েছে, তা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ এবং কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সরবরাহ করার ব্যবস্থাও করতে হবে। এছাড়া, প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, স্থানীয় প্রশাসনের সহায়তায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, এবং কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ যাতে মোবাইল ফোন ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থাও রাখা হবে।
এই নির্দেশনাগুলো কঠোরভাবে প্রতিপালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।





