আন্তর্জাতিক
ইরানে চার ঘণ্টায় ৭০১ হামলা! স্তব্ধ পুরো বিশ্ব, আতঙ্কে তেহরান

যুদ্ধ শুরুর পর ইরানে একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার সন্ধ্যায় ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি আক্রমণ চালানো হয়েছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর একদিনে এত বেশি হামলার নজির খুবই কম। এসব হামলার প্রায় ৭৪ শতাংশই হয়েছে রাজধানী তেহরানকে কেন্দ্র করে। সংস্থাটির তথ্যমতে, সংঘাত শুরুর এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে, যাদের মধ্যে ২৩৬ জন শিশু। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।





