অর্থনীতি

পেট্রোল পাম্পে বসছে সরকার দলীয় ‘ট্যাগ অফিসার’! যা হচ্ছে জানলে অবাক হবেন

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট রোধে এবার পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মকর্তারা পাম্পগুলোতে নিয়মিত পরিদর্শন করে সরকারের দেওয়া ১৩টি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন। তাদের প্রধান কাজ হবে অবৈধ মজুদ ও সংকট মোকাবেলা করা।

ফিলিং স্টেশনগুলোর দৈনিক মজুদ রেকর্ডভুক্ত করা, ডিপো থেকে তেল গ্রহণের পরিমাণ যাচাই করা, বিক্রির হিসাব রাখা এবং ডিসপেন্সিং মেশিন সঠিক পরিমাপ দিচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করাই হবে এই ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্ব। এছাড়াও, পাম্পের আশেপাশের অননুমোদিত ট্যাংকের সন্ধান করা এবং সরবরাহ ব্যবস্থা দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, তেল গ্রহণের নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি শুরু না করলে বা অন্যান্য অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার স্টক আপডেট বাধ্যতামূলক করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়া স্বচ্ছ করতে জিও-ট্যাগ প্রমাণসহ রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button