আন্তর্জাতিক

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলের বর্বর হামলা! গাজায় নিহত ৬, শিশুসহ হতবাক বিশ্ব

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নেতৃত্বাধীন পুলিশের দুটি চেকপয়েন্টে এই বর্বর হামলা চালানো হয়েছে। স্থানীয় চিকিৎসা কর্মীদের সূত্রে জানা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পুলিশের এই চেকপয়েন্টগুলোতে ইসরাইলের বিমান বাহিনী আচমকা হামলা চালায়। এই হামলায় পুলিশের তিন সদস্য এবং এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও চারজন। সর্বশেষ এই হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। নভেম্বরে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৬৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এই ধারাবাহিক হামলা বিশ্বজুড়ে আবারও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button