খুলনা বিভাগ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে তাড়া করে ট্রাকচাপায় হত্যার অভিযোগ! জানলে শিউরে উঠবেন

নড়াইলে তেল না পেয়ে এক পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার সঙ্গে থাকা এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন। গত গভীর রাতে নড়াইল শহরের তুলারাম এলাকায় মেসার্স তানভির ফিলিং স্টেশনে এই আলোচিত ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যা পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা রাত প্রায় দুইটার দিকে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসে। কিন্তু পাম্পের তেল শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজাত ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন এবং পাম্পেই অপেক্ষা করতে থাকেন।

পরে, পাম্প ম্যানেজার নাহিদ সরদার তার বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পাম্পে অপেক্ষমাণ সুজাত মোল্যা উত্তেজিত হয়ে তার ট্রাক নিয়ে তাদের পিছু নেয়। পাম্প থেকে প্রায় দুইশো গজ দূরে যশোর-নড়াইল মহাসড়কে পৌঁছালে সুজাত মোল্যা ট্রাক দিয়ে নাহিদ ও জিহাদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন। গুরুতর আহত হন নাহিদের সঙ্গী জিহাদুল। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নাহিদ সরদার ঘটনাস্থলের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, অভিযুক্ত ট্রাকচালক সুজাত মোল্যাকে ধরতে অভিযান চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button