মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারত ‘শেষ’! বিশাল শিল্প বন্ধ, ৪ লাখ শ্রমিক পথে!

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে ভারতের সিরামিক শিল্পে নামে ধস। প্রায় ৬.৫ বিলিয়ন ডলারের এই শিল্প খাতের উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের মোরবিতে, যা দেশটির মৃৎশিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
মূলত, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে জ্বালানি সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে অনেক টাইলস কারখানা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে, যার মধ্যে ভারতের এই বিশাল শিল্পও রয়েছে। স্থানীয় উৎপাদক সমিতির তথ্যমতে, গ্যাস সংকটের জেরে মোরবির বেশিরভাগ কারখানা প্রায় এক মাস ধরে বন্ধ।
মোরবি ভারতের প্রায় ৮০ শতাংশ মৃৎশিল্প, বিশেষ করে টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদন করে এবং এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপে রপ্তানি করা হয়। উৎপাদকদের মতে, মৃৎশিল্প উৎপাদনের প্রধান জ্বালানি প্রোপেন ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তারা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
এই অচলাবস্থার কারণে এই খাতের সঙ্গে যুক্ত প্রায় ৪ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারখানা মালিকরা জানাচ্ছেন, জ্বালানি সরবরাহ না থাকলে উৎপাদন চালু রাখা অসম্ভব। এই অচলাবস্থা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, এই অচলাবস্থা চলতে থাকলে অভ্যন্তরীণ বাজারেও ঘাটতি দেখা দিতে পারে।





