বিএনপি
প্রধানমন্ত্রীর হঠাৎ সচিবালয়ে আগমন! বদলে যাচ্ছে সব?

সকালে সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ। রোববার সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার নিজ কার্যালয়ে যাওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন। এসময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী ৬ নম্বর ভবনে যান এবং জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন। বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





