জাতীয়
সরকারি সফরে বিদেশ গেলেন সেনাপ্রধান, যা জানলে অবাক হবেন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি যুক্তরাষ্ট্র যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের জন্য একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। এছাড়াও, সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচারে অংশ নেবেন সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণেরও কথা রয়েছে তার।
এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।





